মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মৌলভীবাজারে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক দিবস পালিত হয়েছে
মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মৌলভীবাজারে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক দিবস পালিত হয়েছে
রিপন আহমেদ মৌলভীবজার জেলা প্রতিনিধি:
দিবসটি উপলক্ষে শুক্রবার সকালে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় মৌলভীবাজারের উদ্যোগে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় মাদকের ভয়াবহতা, এর সামাজিক ও পারিবারিক প্রভাব এবং প্রতিরোধে সম্মিলিত উদ্যোগের গুরুত্ব তুলে ধরা হয়। পরে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়!