সিলেট-চট্টগ্রাম উৎসব ইউকে ২০২৬ ঐতিহ্য, সংস্কৃতি ও সম্প্রীতির মিলনমেলা সফল করার লক্ষ্যে মতবিনিময় সভা

26 June 2026 রিপন আহমেদ 155 বার দেখা
সিলেট-চট্টগ্রাম উৎসব ইউকে ২০২৬ ঐতিহ্য, সংস্কৃতি ও সম্প্রীতির মিলনমেলা সফল করার লক্ষ্যে মতবিনিময় সভা

সিলেট-চট্টগ্রাম উৎসব ইউকে ২০২৬ ঐতিহ্য, সংস্কৃতি ও সম্প্রীতির মিলনমেলা সফল করার লক্ষ্যে মতবিনিময় সভা

রিপন আহমেদ মৌলভীবজার জেলা প্রতিনিধি : 

সামাজিক ও মানবিক সংগঠন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন (যুক্তরাজ্য)-এর উদ্যোগে আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠিতব্য ‘সিলেট-চট্টগ্রাম উৎসব ইউকে ২০২৬’ সফলভাবে আয়োজনের লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় উৎসবকে কেন্দ্র করে বিভিন্ন পরিকল্পনা ও কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে সিলেট ও চট্টগ্রামের সমৃদ্ধ ইতিহাস, ঐতিহ্য, কৃষ্টি ও সংস্কৃতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরা, তাদের সম্পৃক্ত ও উৎসাহিত করা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, কমিউনিটি অ্যাওয়ার্ড প্রদানসহ উৎসবের সার্বিক আয়োজন নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভায় উপস্থিত ছিলেন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন (যুক্তরাজ্য)-এর আহ্বায়ক সুহেল ইসলাম, সদস্য সচিব হেলেন ইসলাম যুগ্ম আহ্বায়ক শেখ নুরুল ইসলাম এবং কেন্দ্রীয় সাংগঠনিক সচিব মোঃ মাসুদুর রহমান।

সভা শেষে ‘সিলেট-চট্টগ্রাম উৎসব ইউকে ২০২৬ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটির সর্বস্তরের মানুষের আন্তরিক সহযোগিতা ও অংশগ্রহণ কামনা করা হয়।

সবার সম্মিলিত প্রচেষ্টায় সফল হোক ‘সিলেট-চট্টগ্রাম উৎসব ইউকে ২০২৬

সম্পর্কিত সংবাদ

শ্রীমঙ্গল উপজেলার ৫নং কালাপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা শ্যামল পালের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালনে অনিয়মের অভিযোগ উঠেছে
শ্রীমঙ্গল উপজেলার
বিস্তারিত
ঈদের শুভেচ্ছা
ঈদের শুভেচ্ছা
বিস্তারিত