সিলেট-চট্টগ্রাম উৎসব ইউকে ২০২৬ ঐতিহ্য, সংস্কৃতি ও সম্প্রীতির মিলনমেলা সফল করার লক্ষ্যে মতবিনিময় সভা
সিলেট-চট্টগ্রাম উৎসব ইউকে ২০২৬ ঐতিহ্য, সংস্কৃতি ও সম্প্রীতির মিলনমেলা সফল করার লক্ষ্যে মতবিনিময় সভা
রিপন আহমেদ মৌলভীবজার জেলা প্রতিনিধি :
সামাজিক ও মানবিক সংগঠন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন (যুক্তরাজ্য)-এর উদ্যোগে আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠিতব্য ‘সিলেট-চট্টগ্রাম উৎসব ইউকে ২০২৬’ সফলভাবে আয়োজনের লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় উৎসবকে কেন্দ্র করে বিভিন্ন পরিকল্পনা ও কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে সিলেট ও চট্টগ্রামের সমৃদ্ধ ইতিহাস, ঐতিহ্য, কৃষ্টি ও সংস্কৃতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরা, তাদের সম্পৃক্ত ও উৎসাহিত করা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, কমিউনিটি অ্যাওয়ার্ড প্রদানসহ উৎসবের সার্বিক আয়োজন নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় উপস্থিত ছিলেন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন (যুক্তরাজ্য)-এর আহ্বায়ক সুহেল ইসলাম, সদস্য সচিব হেলেন ইসলাম যুগ্ম আহ্বায়ক শেখ নুরুল ইসলাম এবং কেন্দ্রীয় সাংগঠনিক সচিব মোঃ মাসুদুর রহমান।
সভা শেষে ‘সিলেট-চট্টগ্রাম উৎসব ইউকে ২০২৬ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটির সর্বস্তরের মানুষের আন্তরিক সহযোগিতা ও অংশগ্রহণ কামনা করা হয়।
সবার সম্মিলিত প্রচেষ্টায় সফল হোক ‘সিলেট-চট্টগ্রাম উৎসব ইউকে ২০২৬