কুলাউড়ায় ২ মাসের শিশু সন্তানকে রেখে গৃহবধু'কে বাড়ি থেকে বাহির করে দিলেন স্বামী

04 June 2026 রিপন আহমেদ 108 বার দেখা
কুলাউড়ায় ২ মাসের শিশু সন্তানকে রেখে গৃহবধু'কে বাড়ি থেকে বাহির করে দিলেন স্বামী

কুলাউড়ায় ২ মাসের শিশু সন্তানকে রেখে গৃহবধু'কে বাড়ি থেকে বাহির করে দিলেন স্বামী। 


মৌলভীবাজারের কুলাউড়ার কর্মধায় ২ মাসের শিশু সন্তানকে রেখে গৃহবধুকে নির্যাতন  করে বাপের বাড়ীর সম্মুখে ফেলে রেখে গেল তার স্বামী  খালেদ মিয়া ও তার পরিবারের লোকেরা।  এ বিষয়ে, গৃহবধু রুমা বেগম এর ভাই নজিব আলী বাদি হয়ে ০২ জুন সকালে কুলাউড়া থানায়  একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ থেকে জানাযায়  নির্যাতিত গৃহবধু  কুলাউড়া উপজেলা  স্বাস্থ্য কমপ্লেক্সে  চিকিৎসাধীন রয়েছেন। রুমা বেগমের স্বামী খালেদ মিয়া ও শাশুড়ী বিবাহের পর থেকেই বিভিন্নভাবে  গৃহবধুর উপর নির্যাতন করেন।  এরই ধারাবাহিকতায় ২ জুন গৃহবধুকে নির্যাতন করে ২ মাসের শিশু বাচ্চাকে রেখে, তার বাবার বাড়ীর পাশে এনে ফেলে রেখে যায়। ঐদিন গৃহবধুর ভাই এবং তার  আত্মীয়স্বজনেরা  তাকে উদ্ধার করে  কুলাউড়া উপজেলা  স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করেন।  এ বিষয়ে মামলা তদন্তকারী কর্মকর্তা আক্তারুজ্জামানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন আমি অভিযোগ পেয়েছি বাচ্চা উদ্ধারের বিষয়ে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে

সম্পর্কিত সংবাদ

সিলেট-চট্টগ্রাম উৎসব ইউকে ২০২৬ ঐতিহ্য, সংস্কৃতি ও সম্প্রীতির মিলনমেলা সফল করার লক্ষ্যে মতবিনিময় সভা
সিলেট-চট্টগ্রাম উৎ
বিস্তারিত
লন্ডনে সিলেট-চট্টগ্রাম উৎসব ইউকে ২০২৬আয়োজনে প্রথম সভা ও প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠিত
লন্ডনে সিলেট-চট্টগ
বিস্তারিত